নোয়াখালীতে  নূরজাহান হত্যার রহস্য উদ্ঘাটন
সারাদেশ

নোয়াখালীতে নূরজাহান হত্যার রহস্য উদ্ঘাটন

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী :

নোয়াখালীর সুবর্ণচরে নুরজাহান বেগম (৫৭) হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবিরকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাতে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নুরজাহানের ছেলেকে হুমায়ুন কবিরকে থানায় আনা হয়। পরে সে বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে চরজব্বার থানায় মামলা করলে তাকে ছেড়ে দেয়া হয়। কিন্তু পুলিশ তাকে চোখের আড়াল করেনি।

এক পর্যায়ে পুলিশের তদন্তে সব বেরিয়ে এলে পুলিশ মামলার বাদীসহ পরিবারের কয়েকজনকে গ্রেফতার করে এ নির্মম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে। পুলিশ ওই নারীর মরদেহের পাঁচটি অংশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম পুলিশের রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেনের উপস্থিতিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এ হত্যা রহস্যের প্রেস ব্রিফিং করে জানাবেন পুলিশ সুপার আলমগীর হোসেন।

নুরজাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আবদুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়েসহ ৯ সন্তানের জননী ছিলেন।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা