সারাদেশ

ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে অ্যাডভোকেট সৈয়দ হোসেনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে সদস্য সচিব করা হয়েছে। সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন। কমিটিতে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা সাংগঠনকি সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ কমিটিতে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম. শাহজাহান ওমর বীর উত্তমের বিরোধী গ্রুপের নেতারা থাকায় তার এত দিনের ক্ষমতা খর্ব হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

নতুন কমিটি গঠনের খবর মঙ্গলবার দুপুরে ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যতা ফিরে আসে। এর আগে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি জেলা বিএনপির কমিটি গঠন করা হয়। এতে মোস্তফা কামাল মন্টুকে সভাপতি ও মনিরুল ইসলাম নুপুরকে সাধারণ সম্পাদক করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝালকাঠি জেলা বিএনপির কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এ কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। বিলুপ্ত কমিটির সহসভাপতি জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ হোসেনকে আহ্বায়ক ও যুগ্মসম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহাদাত হোসেনকে সদস্য সচিব করা হয়। নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির একটি সূত্র জানায়, নতুন কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বিনয়ী ও ভদ্র মানুষ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় ঝিমিয়েপরা দলের সকল কর্মসূচিতে আর্থিক সহায়তা প্রদান করেন সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন।

সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, নতুন কমিটি উপহার দেওয়ায় বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানাই। তাদের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করবো। দলের মধ্যে কোন ধরনের বিভাজন থাকবে না। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দলের ঘোষিত কর্মসূচি পালন করা হবে।

বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটিকে সর্বাত্তক সহযোগিতা করা হবে। যেকোন প্রয়োজনে ডাকলেই আমাকে পাবে তারা।

এদিকে শাহজাহান ওমরের প্রতিপক্ষ ঝালকাঠি -১ আসনের নবম জাতীয় সংসদের বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেন, নতুন আহ্বায়ক কমিটিতে শাহজাহান ওমরের প্রভাব খর্ব হবে। নবীন ও প্রবীনের সমন্বয়ে নতুন কমিটিতে আগামী দিনে গ্রুপিংমুক্ত বিএনপি আরও শক্তিশালী হবে।

এ ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বিএম কলেজে সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু বলেন, গ্রুপিং থামাতে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে কমিটি অনুমোদন দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই।

এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম. শাহজাহান ওমর বীর উত্তমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কমিটির বিষয়ে কোন মন্তব্য করবেন না বলে জানান।

সান নিউজ/আরকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা