সারাদেশ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুবায়ের আল মাহমুদ (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের মোরেলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের হোমিও চিকিৎসক বেলায়েত হোসেন তালুকদারের ছেলে। তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনায় গুরুতর আহতাবস্থায় জুবায়েরকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিকে নিলে সেখানে তার মৃত্যু হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা