সারাদেশ

বরিশালে বস্তাবন্দী অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী বাজার সংলগ্ন খালের মধ্যে থেকে বস্তাবন্দী অবস্থায় এক নারীর (৩০) অর্ধ গলিত ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা। গৌরনদী মডেল থানার ওসি তদন্ত তৌহিদুজ্জামান জানান, বিকেল তিনটার দিকে স্থানীয়রা বার্থী বাজারের পূর্ব পাশে খালের মধ্যে বস্তা ভর্তি লাশটি ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

তিনি আরও জানান, নিহত ওই নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে হত্যার পর বস্তায় ভরে লাশটি খালের মধ্যে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

সান নিউজ/এমএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা