সারাদেশ

নড়াইলে গলা কেটে ভ্যান ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : নড়াইলে জামির হোসেন (৪৫) এক ভ্যান চালককে গলা কেটে তার মটর চালিত ভ্যান ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (২২ নভেম্বর) রাতে শহরতলি দূর্বাজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতের স্বজনরা জানায়, রাত ১০টার দিকে একটি ট্রিপ থেকে একা বাড়িতে ফেরার পথে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি সুইস গেটের কাছে পৌঁছলে জামির হামলার শিকার হয়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল সদর) শেখ ইমরান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা