ভোলায় শর্টসার্কিট থেকে ঘরে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 
সারাদেশ

ভোলায় শর্টসার্কিট থেকে ঘরে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মিদ্যা বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে তিনটি ঘর ও একটি ঘর আনসিক পুরে গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত ছিলো।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। আগুন লাগার ঘটনায় আমরা দুইটি ইউনিট কাজ করি। প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

তিনি আরও বলেন,“তিনটি ঘরে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। আগুন লাগার ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।”

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস মিয়া, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মাস্টার, ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মইনুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খলিলুর রহমান নলী,সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোসলেউদ্দিন পাটোয়ারী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর নবীরসহ আরও অনেকে।

সান নিউজ/ইআর/এস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা