সারাদেশ

কেমিক‌্যাল দিয়ে ভেজাল দুধ, ব্যবসায়ীর কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়ায় পানি ও কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরির দায়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৫ নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে উপজেলার ফুকুরহাটি গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির সত্যতা পাওয়া যায়।

রাজ্জাক নিজ বাড়িতে পানি ও এরারুট পাওডারের সঙ্গে কেমিক‌্যাল মিশিয়ে দুধ তৈরি করে তা বাজারজাত করতেন। তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তার তৈরি ভেজাল দুধ ধ্বংস করা হয়েছে বলে জানান ইউএনও আশরাফুল আলম।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা