সারাদেশ

মুকসুদপুরে সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগ‌ঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আহত কালাই ফকির (৪৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কালাই ফকির মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের দাসের কান্দি গ্রামের মোসলেম ফকিরের ছেলে।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ নৌ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হায়নি।

প্রসঙ্গত, গত সোমবার (২৩ নভেম্বর) সকালে বর্তমান ও সাবেক ইউপি চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । এতে কালাম শেখ নামে এক যুবকের মৃত্যু হয় এবং উভয় পক্ষের ২০জন আহত হয়। এই নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো দুইজনে।

সান নিউজ/বিকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা