সারাদেশ

আশুলিয়ায় অভিযান, ১০ জুয়াড়ি আটক

নিজস্ব প্রতিনিধি, আশুলিয়া : আশুলিয়ার তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১০ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব। শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে সিপিসি-২, র‌্যাব-৪, নবীনগর কোম্পানি অধিনায়ক এ এইচ এম আদনান তফাদার বিষয়টি নিশ্চিত করেন।

অভিযানের সময় তাদের কাছ থেকে নগদ ৩৩,১১৫ টাকা ও ১০টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, বগুড়া জেলার আব্দুর রাজ্জাক (৫০), রাজশাহী জেলার মঞ্জুরুল ইসলাম (৪৪), টাঙ্গাইল জেলার বাদশা মিয়া (৫৫), রাজশাহী জেলা ইসরাইল হোসেন (৪২), বগুড়া জেলার বেল্লাল হোসেন (৪৩), নওগাঁ জেলার মাসুদ রানা (৩৬), মাদারীপুর জেলার নুরুল ইসলাম খলিফা (৪৮), নওগাঁ জেলার রাজু মণ্ডল (২৫), নাটোর জেলার কামরুল সরদার (৪০) ও রাজশাহী জেলার রবিউল ইসলাম (৩৮)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার তালপট্টি এলাকায় জুয়ার আসরে অভিযান চালানো হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা