সারাদেশ

সিলেটের চাঁদাবাজ তুহিন কারাগারে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলা থেকে আলোচিত চাঁদাবাজ তুহিনকে আটক করেছে র‌্যাব-৯। সে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার হাজিপাড়ার মো. আলম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

র‌্যাবের গণমাধ্যম অফিসার এএসপি ওবাইন জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সালুটিকর থেকে তুহিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পেনাল কোড রুজু আছে (নম্বর ৪৭/৩৪৪ তারিখ ১৯/১১/২০২০)।

সে একজন চিহ্নিত চাঁদাবাজ বলেও জানিয়েছেন ওবাইন। র‌্যাব তাকে এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা