সারাদেশ

সিলেটে করোনায় আরও দু'জনের মৃত্যু, শনাক্ত ৩২

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও দু'জনের মৃত্যু ও নতুন ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মৃতদের একনজন সিলেট ও অপরজন সুনামগঞ্জ জেলার অধিবাসী।

এনিয়ে বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ২শ' ৬১। এর মধ্যে সিলেট জেলার ১শ' ৯৭, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন। এ সময়ে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩২ জন। এদের মধ্যে সিলেট জেলার ৩১ ও হবিগঞ্জের ১ জন।

এনিয়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ২শ' ১৯। এর মধ্যে সিলেট জেলার ৮ হাজার ৯শ' ১৩, সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ৪, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৩৬ ও মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে সুস্থ হয়েছেন ৪৯ জন। তারা সবাই সিলেট জেলার অধিবাসী। এনিয়ে মোট সুস্থতার সংখ্যা ১৩ হাজার ৯শ' ৯৩।

এর মধ্যে সিলেটের ৮ হাজার ২শ' ৪৯, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৪০, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৪০ ও মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৬২ জন।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৩ জন।

রোববার (২০ ডিসেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা