সারাদেশ

ইবিতে ইংরেজি শিক্ষার সমস্যা ও চ্যালেঞ্জবিষয়ক সেমিনার 

নিজস্ব প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে উচ্চতর মাধ্যমিক পর্যায়ে ইংরেজি শিক্ষা: সমস্যা ও চ্যালেঞ্জ' বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ এই সেমিনারের আয়োজন করেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. সালমা সুলতানার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়ার মোর্শেদ। প্রধান আলোচক হিসেবে বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ উপস্থিত ছিলেন।

এছাড়াও সেমিনারে বিভাগের অন্যান্য শিক্ষকরা প্রবন্ধের বিষয়ে উন্মুক্ত আলোকপাতে অংশ নেন।

বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানের তত্ত্বাবধানে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিবুর রহমান।

প্রবন্ধে বাংলাদেশের এইচএসসি পর্যায়ে শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ে কম দক্ষতার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। যার ফলে শিক্ষার্থীরা পরীক্ষায় ফলাফল খারাপ করাসহ উচ্চতর শিক্ষা ও ভবিষ্যতের অগ্রগতিতে খারাপ অবস্থান করে থাকে।

তবে এর মূল কারণে 'ভাষাগত মৌলিক দক্ষতা' পাঠ্যপুস্তক ও সিলেবাসে অনুপস্থিতি, শ্রেণীকক্ষের কার্যক্রমে অদৃশ্যমান এবং মূল্যায়ন ও পরীক্ষায় এ ভাষাগত দক্ষতার বিষয়ে উল্লেখ না থাকাকে বুঝানো হয়েছে।

তাছাড়া বর্তমানে অধিকাংশ শিক্ষকের শিক্ষা-সংক্রান্ত পর্যাপ্ত জ্ঞান না থাকা ও শিক্ষা প্রয়োগে বিশেষ কোন পদ্ধতি না ব্যবহারের ফলে এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের এ ভাষাগত দক্ষতায় সমস্যা গুরুতর হচ্ছে বলে জানানো হয়েছে।

এসব সমস্যা থেকে শিক্ষার্থীদের উত্তরণের জন্য আলোচকরা বাংলাদেশে 'শিক্ষা কমিশন' এর মতো 'ভাষা কমিশন' এর দরকার বলে জানান। কেননা বর্তমানে ভাষা একটি শক্তিশালী সরঞ্জাম। তাই শিক্ষকদের ই.এল.টি. প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীদের লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং দক্ষতা বাড়িয়ে ভাষাগত সক্ষমতা বৃদ্ধি করা এবং টিচিং ও লার্নিং এর উপকরণ পর্যাপ্তকরণ, শিক্ষার্থীদের অনুপযোগী শ্রেণীকক্ষের পরিবেশ তৈরিসহ শিক্ষার্থীদের পছন্দের বিষয়সমূহ মূল্যবিচার হিসেবে উল্লেখ করতে হবে বলে আলোচকরা উল্লেখ করেন।

সান নিউজ/এএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা