সারাদেশ

বিজিবির কড়া আপত্তিতে বিজেপির পাকাঘর নির্মাণ বন্ধ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জের মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি-বিএসএফ উত্তেজনার অবসান ঘটেছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যে পাকা অফিস নির্মাণ করতে চেয়েছিল তা করতে পারবে না। আগের যে টিনের অফিস রয়েছে সেটাই থাকবে।

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশেন পক্ষে নেতৃত্ব দেন ধর্মঘর বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবু বক্কর। ভারতের নেতৃত্ব দেন বিএসএফের সুবেদার ত্রিমোহন সিং।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত দুইদিন আগে মাধবপুর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী মোহনপুর এলাকার ১৯৯৪-৪/এস পিলারের কাছে ভারতীয় জনতা পার্টি তাদের অফিস নির্মাণ করার চেষ্টা করে। এতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষে বাধা দেন ধর্মঘর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আবু বক্কর। এ নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনার পর বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ান বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী ও এডি নাছির চৌধুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত সৈনিক মোতায়েন করা হয়।

হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, সীমান্ত এলাকার ৫০ গজের মধ্যে ভারতীয় জনতা পার্টির অফিস নির্মাণ করার চেষ্টা করা হয়েছিল। সে কারণে এতে বাধা দেওয়া হয়। শুক্রবার দুই দেশের দায়িত্বশীল কর্মকর্তাদের পতাকা বৈঠকের পর বিষয়টি সমাধান হয়।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা