সারাদেশ

নড়িয়ায় বিদ্রোহী প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার 

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের নড়িয়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবু রাড়ী তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

গত ৩ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে নড়িয়া পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বর্তমান মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী একটি ডাকাতি মামলার আসামি থাকা সত্ত্বেও হলফনামায় তা উল্লেখ না করে তথ্য গোপন করার দায়ে জেলা রিটানিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করে দেয়। পরে বাবু রাড়ী জেলা প্রশাসকের নিকট আপিল করলে গত বৃহস্পতিবার আপিলের শুনানি হয়। রোববার আপিলের রায়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হলে বাবু রাড়ী তার মনোনয়ন প্রত্যাহার করে নেয়। এ ঘটনায় পৌর এলাকায় ভোটার ও জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে সাড়া পড়েছে।

জেলা রিটানিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, শহিদুল ইসলাম বাবু রাড়ী’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও সে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

সান নিউজ/এএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা