সারাদেশ

পুকুরে ডুব দিয়ে নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিজ্ঞা

নিজস্ব প্রতিনিধি, মেহেরপুর : মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে পরাজিত হয়ে কাউন্সিলর প্রার্থী মকলেছুর রহমান নিজেই পুকুরে ডুব দিয়ে ভবিষ্যতে নির্বাচন না করার প্রতিজ্ঞা করলেন।

রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ওয়ার্ডের লোকজনকে ডেকে পানিতে নেমে কান ধরে ডুব দিয়ে ভবিষ্যতে আর নির্বাচনে অংশ নেবেন না বলে প্রতিজ্ঞা করেন। সেই সাথে ভিডিও ধারণ করে মেহেরপুরের চোখ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে পাঠান। ভিডিও তাৎক্ষণিক ভাইরাল হয়ে পড়ে।

মকলেছুর রহমান জানান, এলাকার লোকজন তাকে নির্বাচনে অংশ নেয়ার জন্য বলেন। যারা নির্বাচনে দাঁড়াবার জন্য পিড়াপিরি করেছিলেন তারাই তাকে ভোট দেননি। একারণে তিনি আর কোন দিন নির্বাচনে অংশ নেবেন না।

শনিবার (১৬ জানুয়ারি) গাংনী পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৫ জন মেয়র ও ৪০ জন কাউন্সিলর পদে ভোটযুদ্ধে অংশ নেন।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা