সারাদেশ

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পটুয়াখালী : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বাবলু (৩০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি) দুপুর বারোটায় সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। মৃত বাবলু ঝিনাইদহ সদর উপজেলার ধোপাকাটা গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ সকালে বাবুল ও তার ছেলে মাহিমসহ প্রায় ৫৫ জনের একটি টিম কুয়াকাটায় ভ্রমণে আসেন। পরে দুপুরে তারা তিন চারজন মিলে সৈকতে গোসল করতে নামেন। এসময় বাবুল উচ্ছাসিত হয়ে লাফ দিয়ে মাটিতে পরে ঘারে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা তাৎক্ষণিক বাবুলকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা