সারাদেশ

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় কৃষক নিহত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় তুফান নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত তুফান (২৮) আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ পারকেষ্টপুরের মসজিদ পাড়ার মসলেম উদ্দিনের ছেলে।

জানা গেছে, তুফান বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে বাড়ি থেকে বাইসাইকেল করে মুন্সিগঞ্জ পশুহাটের কাছে যাচ্ছিলেন। এ সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর পরে মারাত্মক আহত হয়। পরে পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমঙ্গীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা