সারাদেশ

কুলাউড়ায় মোবাইল কোর্টের অভিযানে ১০টি মামলা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : সড়ক পরিবহণ আইনের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতে কুলাউড়া উপজেলা প্রশাসন কর্তৃক এক মোবাইল কোর্ট পরিচালনা হয়।

বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার মীর নাহিদ আহসানের নির্দেশনায় সড়ক পরিবহন আইনের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিতে সোমবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এনসি হাই স্কুল চৌমুহনীতে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরীর নেতৃত্বে ও কুলাউড়া থানা পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইনের বিভিন্ন ধারায় ১০ টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী বলেন, সড়ক পরিবহন আইনের সঠিক বাস্তবায়নে ও অন্যান্য অনিয়মের বিরুদ্ধে এ ধরণের অভিযান চলমান থাকবে।

সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা