সারাদেশ

ঝিনাইদহে পৌঁছেছে করোনার ভ্যাকসিন 

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহে প্রথম ধাপে ৬০ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁঁছেছে।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে বেক্সিমকো কোম্পানির ফ্রিজার ভ্যান যোগে ভ্যাকসিন পৌঁছায়। সিভিল সার্জনের কার্যালয় চত্বরে এ ভ্যাকসিন গ্রহণ করেন সিভিল সার্জন ডা. সেলিনা বেগম। এসময় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও ঔষধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন বলেন, প্রথম ধাপে ৫টি কার্টুনে ৬০ হাজার ডোজ ভ্যাকসিন বুঝে নেওয়া হয়েছে। এটি ইপিআই ভবনের স্টোর রুমে রাখা হয়েছে। আগামী ১ এবং ২ ফেব্রুয়ারি সিভিল সার্জন অফিসে প্রশিক্ষক প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে প্রশিক্ষকবৃন্দ উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান করবেন। আশা করছি আগামী ৭ ফেব্রুয়ারি পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা