সারাদেশ

সুনামগঞ্জে সাংবাদিক নির্যাতন : রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

কর্ণ বাবু দাস, সুনামগঞ্জ: সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় গাছে বেঁধে এক গণমাধ্যমকর্মীকে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন পালিত হয়।

রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহ সভাপতি মাসুম হেলাল, সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমদ তালুকদার, জসীম উদ্দিন, শামসুল কাদির মিসবাহ্, আমিনুল ইসলাম, শহীদ নূর আহমেদ, রেজাউল করিম, সিদ্ধার্ত আচার্য, কর্ণ বাবু দাস প্রমুখ।

উল্লেখ্য সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় দৈনিক সংবাদের তাহিরপুর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু পাথর উত্তোলনের ছবি তোলার চেষ্টা করলে পাথর খেকো চক্র তাকে মারধর করে এবং ঘাগটিয়া চকবাজারে গাছের সাথে বেঁধে রাখে। ভিডিও চিত্রে দেখো যায় যে পাথর ও বালু খেকোরা তাকে গাছের সাথে বেঁধে মারধর করছে।

সান নিউজ/কেবিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা