সারাদেশ

বর্ণাঢ্য আয়োজনে রাঙামাটি আসবাবপত্র সমিতির অভিষেক 

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে আসবাবপত্র কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ত্রি-বার্ষিক ৭ম ব্যবস্থাপনা পরিষদের নির্বাচিত সদস্যদের মধ্যে অভিষেক,বনভোজন অনুষ্ঠান ও সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় আসবাবপত্র কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে রাঙামাটি পুলিশ পলওয়ে পার্কে অভিষেক অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সমিতির নব নির্বাচচিত সকল সদস্যদের ফুলেল শুভেচ্ছায় সিদ্ধ করেন অত্র সমিতির সাধারণ পরিষদ।
এসময় আসবাবপত্র কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর নবনির্বাচিত সভাপতি ও যুবলীগ নেতা মো: মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সদস্য লিটন দের এর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজি মুছা মাতব্বর।

এসময় আসবাবপত্র ব্যবসায়ী জড়িত শ্রমিকদের প্রশিক্ষণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী। তিনি এই খ্যাতের উপর গুরুত্ব আরোপ করে বলেন, সমিতির সকল সদস্যকে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। আসবাবপত্র একটি অর্থনীতি নির্ভর খ্যাত। এর সাথে হাজার হাজার শ্রমিকের জীবিকা নির্ভর করে। তাই সমিতির অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে। কোন ভাবেই আর্থিক কেলেংঙ্কারিতে না জড়ানোর পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এসময় চেয়ারম্যান আসবাবপত্র ব্যবসায়ি সমিতির ভবন নির্মাণ ও সমিতির সকল প্রকার সমস্যা সমাধান করে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এছাড়াও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর সাধারন সম্পাদক মো: মহিউদ্দিন পেয়ারু প্রমুখ বক্তব্য রাখেন।

সান নিউজ/এমকেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা