সারাদেশ

রংপুরে নর্দান মেডিকেল কলেজের প্রতারণার অভিযোগে বিক্ষোভ 

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীর ধাপ বুড়িরহাট রোডে অবস্থিত নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও মাইগ্রেশনের দাবিতে সোমবার (১৫ ফেব্রুয়ারি) রংপুর মেডিক্যাল কলেজের সামনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের সচিবকে ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

এর আগে রবিবার মধ্যরাতে আন্দোলনরত ৩২ শিক্ষার্থীকে হোস্টেল থেকে বের করে দিয়েছে বাড়ির মালিক। এরপর থেকে তারা হোস্টেলের বাইরে অবস্থান করছেন। পরে পুলিশের হস্তক্ষেপে পুনরায় তাদের মেসে উঠিয়ে দেয়া হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, নর্দান মেডিক্যাল কলেজে নেপাল থেকে আসা ৪০ জন শিক্ষার্থী সহসাধারণ শিক্ষার্থীদের কোনও হাসপাতালে নেই, শিক্ষক নেই, বিএমডিসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনও অনুমোদন নেই। তারপরেও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে লেখাপড়া করে আসছেন। কর্তৃপক্ষ বার বার আশ্বাস দেওয়ার পরেও কোর্স পরিচালনায় কোনও অনুমোদন আনতে পারেনি। যারা শেষবর্ষ পাশ করেছেন তাদের ইন্টার্নশিপের কোনও ব্যবস্থা করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। ধার করা রোগী ও শিক্ষক দিয়ে ক্লাস করিয়ে তাদের প্রতারণার মাধ্যমে শিক্ষা জীবন ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এসময় নেপাল থেকে কলেজটিতে পড়তে আসা সারমা ও নারমিন অভিযোগ করেন, তারা পড়াশোনা করতে এসেছিলেন। তাদের অনেক ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তারা এখানে লেখাপড়ার নামে প্রতারণার শিকার হয়েছেন। প্রতিষ্ঠানটিতে নেই প্রয়োজনীয় শিক্ষক, ধার করা শিক্ষক দিয়ে মাঝে মধ্যে ক্লাস নেওয়া হলেও ইন্টার্নশিপের কোনও ব্যবস্থা নেই। ফলে তাদের শিক্ষা জীবন ধ্বংস হয়ে যাচ্ছে।

রবিবার মধ্যরাতে কলেজের ভাড়া করা মেস থেকে বাসার মালিক তাদের বের করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। এ অবস্থায় অন্য বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ দাবি করেন তারা।

একই কথা বলেন শেষবর্ষের শিক্ষার্থী আকলিমা আখতার ও রফিক হাসনাইন। তারা অভিযোগ করেন, আমাদের বাবা-মা জমি বিক্রি করে বিপুল পরিমাণ টাকা দিয়ে এখানে ভর্তি করেছেন। কলেজ কর্তৃপক্ষ যে প্রতারক, তা আমরা জানতাম না। বিএমডিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনও অনুমোদন নেই সেটাও আমাদের বলা হয়নি। এমন অবস্থায় আমাদের শিক্ষা জীবন রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের সচিব এ এইচ এম এনায়েত হোসেন রংপুর মেডিক্যাল কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক সেমিনারে যোগদান করে চলে যাওয়ার সময় সোমবার দুপুরে শিক্ষার্থীরা তাকে ঘেরাও করে বিক্ষোভ করেন এবং তাদের মাইগ্রেশন করে অন্য মেডিক্যাল কলেজে লেখাপড়া করার সুযোগ দানের দাবি জানান।

এ সময় স্বাস্থ্য সচিব বিষয়টি দেখবেন বলে তড়িঘড়ি গাড়িতে উঠে চলে যান। তবে শিক্ষার্থীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।


সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

মির্জানগরে চেয়ারম্যান পদে ডা. ফরিদের গণসংযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় মির...

রাশমিকা-বিজয় দম্পতির বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে কী?

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দান...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্...

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা