সারাদেশ

বৃহস্পতিবার বসুরহাটে আধাবেলা হরতাল

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : নোয়াখালী জেলায় অপরাজনীতি বন্ধ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহারের দাবিতে আধাবেলা হরতালের ডাকা দিয়েছেন বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

বুধবার ( ১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে অবস্থান ধর্মঘট প্রত্যাহারের পর নতুন এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সহ দলীয় কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল পালনের ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

একই দাবীতে এর আগে মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোম্পানীগঞ্জ থানার সামনে নিজের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে অবস্থান ধর্মঘটের কর্মসূচী পালন করেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই পৌর মেয়র আবদুল কাদের মির্জা।

এ ব্যাপারে পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক ইস্যু। তাই আপাতত পুলিশ এ বিষয়ে কোনও পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছে না। তবে, আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে পুলিশ তৎপর রয়েছে।

সান নিউজ/বোরহান/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা