সারাদেশ

মাতৃভাষা দিবসে দীঘিনালায় পিসিপির র‌্যালি

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় র‌্যালি ও ছাত্র সমাবেশ করেছে ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দিঘীনালা কল্পরঞ্জন মাঠ থেকে র‌্যালি করে উপজেলার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। র‌্যালি শেষে ছাত্র সমাবেশ করে সংগঠনটি। এতে দিঘীনালা, মহালছড়ি, খাগড়াছড়ি ও কলেজ প্রতিনিধিরা অংশ নেয়। ‌‘অস্তিত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসুন’ স্লোগানে পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক স্ব-স্ব মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ অতিদ্রুত শিক্ষক নিয়োগের দাবি এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়।

পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় উপস্থাপনা করেন তথ্য ও প্রচার সম্পাদক সুবরণ চাকমার সঞ্চালনায় সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, এমএন লারমা সমর্থিত জে.এস.এস এর কেন্দ্রীয় কমিটির শিক্ষা,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রীতিময় চাকমা।

এতে বিশেষ অতিথি ছিলেন, ইউপিডিএফ গণতান্ত্রিক এর রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি বরুণ কার্বারি, যুব সমিতির দিঘীনালা শাখার সাংগঠনিক সম্পাদক সমীরণ চাকমা প্রমুখ।

এতে প্রধান অতিথি বলেন, ভাষা রক্ষার জন্য শুধুমাত্র আন্দোলন নয় এর জন্য প্রয়োজন নিজ মাতৃভাষা চর্চা। তাহলে পরবর্তীতে আমরা আমাদের অধিকারের প্রতি আরো বেশি সচেতন হতে পারবো। সে সাথে স্ব-স্ব জাতিগোষ্ঠীর ভাষার উপর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণসহ শিক্ষক নিয়োগের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। প্রয়োজনে আন্দোলনের দুর্যোগ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানানো হয় ছাত্র সমাবেশে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা