সারাদেশ

মালবাহী ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সকালে ভোলা সদরের পরানগঞ্জ বাজারের নাজিউর রহমান কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় মো. আবদুল কাদের (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ভোলা সদরের পরানগঞ্জ বাজারের নাজিউর রহমান কলেজের সামনে মালবাহী ট্রাকের ধাক্কায় এক বৃদ্ধ আহত হয়। আহত অবস্থা বৃদ্ধকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে তার মৃত্যু হয়। ভোলা সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পূর্বে তিনি শুধু তার নাম আ. কাদের এবং বাড়ি কাচিয়া বলেন এর পরে সে মারা যায়।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন জানান, বৃদ্ধর মৃতদেহ বর্তমানে ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে। মৃতের পরিবার এর খবর পেলে তাদের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা