সারাদেশ

রাস্তার ধারে খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : রাস্তার ধারে খেলতে খেলতে হঠাৎ ধাক্কা দেয় ব্যাটারি চালিত অটোরিক্সা। পরে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ৮ বছর বয়সী এক শিশুর।

ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামে। বুধবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টায় অটোরিক্সার ধাক্কায় প্রাণ যায় বারঘরিয়া ইউনিয়নের লাহারপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে মো. জুনায়েদের।

নিহতের পরিবারের বরাত দিয়ে সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বারোঘরিয়ার লাহারপুর এলাকার রাস্তয় খেলার সময় একটি অটোরিক্সা জুনায়েদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে, গুরুতর আহত জুনায়েদকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশু জুনায়েদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা