সারাদেশ

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় পৌরসভা সিএমবি মোড় এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ডলি পারভিন (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ ) দুপুর ১২টার সময় সদর উপজেলার সিএমবি মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু আটোয়ারী উপজেলার তরেয়া ইউনিয়নের কাটালি এলাকার মো. হেলাল উদ্দিনের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ডলি পারভিন দাঁতের ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য যাচ্ছিলেন। উপজেলার মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ওমের আলীর সাথে দেখা হলে দুইজনে মোটরসাইকেল যোগে রওনা হন পঞ্চগড়ের উদ্দেশ্যে। পৌরসভার সিএনবি মোড় পর্যন্ত আসলে বিপরীতগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ডলি পারভিনের মৃত্যু হয়। এ ঘটনায় মির্জাপুর চেয়ারম্যান গুরুত্বর আহত হন। এদিকে ঘটনার সাথে সাথে ট্রাকটি পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাছ আহ্মদ ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।

সান নিউজ/আরজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা