সারাদেশ

সৈয়দপুরে আগুনে পুড়লো ১১ দোকান

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরের মতির বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা।

বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে ওই বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সৈয়দপুর ও উত্তরা ইপিজেডের দমকল বাহিনীর দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কাপড়, ইলেকট্রনিক্স, মুদি, মুরগি ও কীটনাশকের দোকান এবং খাবার হোটেলের মালামাল ভস্মীভূত হয়েছে।

সৈয়দপুর দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বন্ধ দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত করে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা