সারাদেশ

টিকা নিয়েও করোনায় মারা গেলেন সাংবাদিক তোফাজ্জল

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণ করার ২০ দিন পর করোনায় আক্রান্ত হয়ে আট দিন অসুস্থ থাকার পর মারা গেলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক ও তোফাজ্জল হোসেন।

গত ২৫ ফেব্রুয়ারি তোফাজ্জল হোসেন অন্যান্য আরো কয়েকজন সংবাদ কর্মীর সাথে নরসিংদী থেকে করোনা ভ্যাক্সিন গ্রহণ করেন। এরপর তিনি অনেকটা নিরাপদেই চলাফেরা করেন বলে জানায় পরিবার। এরপরও ১৬ মার্চ তিনি করোনায় আক্রান্ত হন। এসময় তিনি চিকিৎসকের পরামর্শ নিয়েই চলছেন। এরমধ্যে গতকাল মঙ্গলবার প্রায় ১২টায় শ্বাসকষ্ট বেশী দেখা দিলে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় রাস্তায় তিনি মারা যান।
বুধবার সকাল ১১টায় তরোয়া মাজার জামে মসজিদ প্রাঙনে তার জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন হয়। এসময় জেলা প্রশাসন, জেলা ও উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিরা জানাজায় অংশগ্রহণ করেন।

তোফাজ্জল হোসেন নরসিংদী থেকে প্রকাশিত সাপ্তাহিক নরসিংদীর কবর পত্রিকার বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা থেকে বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন। মৃত্যুকালে দুই ছেলে ও স্ত্রীসহ গুণগ্রাহী রেখে যান।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা