সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের অবস্থান

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে হেফাজতের নেতাকর্মীরা। তাদের ডাকা হরতালে ফজরের নামাজের পর থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়কের শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা।

ফলে রোববার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ সকাল ৮টায় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল কর্মসূচি পালন করতেছি। আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আসবেন না। বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে।’

এ সময় র্যাব ও পুলিশ সদস্যরা তাদেরকে কয়েকদফা মহাসড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলেও ব্যর্থ হন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, ‘হেফাজত নেতাকর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা চলছে।’

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা