সারাদেশ

গাড়ি উল্টে শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে ইট ভাঙার কাজ করতে গিয়ে মেশিন বহনকারী গাড়ি উল্টে আনোয়ার হোসেন (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার( ২২ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এ দূঘর্টনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার সাটিয়াজুরি গ্রামের শাহিদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান , বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন ইট ভাঙার মেশিন বহনকারী গাড়িযোগে শ্রমিকদের সঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় কৃষ্ণপুর এলাকায় তাদের বহনকারী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যপারে হবিগঞ্জ সদর হাসপাতালের কর্মরত এএস আই নেছার মিয়া বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- ইট ভাঙ্গার গাড়ি উল্টে আনোয়ার হোসেন মারা যায়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা