সারাদেশ

শিবচরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর :

মাদারীপুর জেলার শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ মে) সকালে শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, শিবচরের কাঁঠালবাড়ি ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের দাদন আকনের সঙ্গে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে একই এলাকার আমিন শিকদারের বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে দাদন তার লোকজন নিয়ে শিকদারবাড়ি জামে সমজিদে ঈদের নামাজ আদায় করতে যায়। এ সময় আমিন শিকদার তার লোকজন নিয়ে বাধা সৃষ্টি করে। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

ঈদের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এক নারীসহ আহত হন অন্তত ১০ জন। তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/জুহি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা