সারাদেশ

শিশু পাচারকারী হিজড়া গ্রেফতার 

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরে শিশু পাচারকারী এক হিজড়াকে পাচার করা ৬ মাসের শিশুসহ গ্রেফতার করেছেন পালং মডেল থানা পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটি পরিবারের হেফাজতে রয়েছেন।

পালং মডেল থানা ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর পৌর এলাকার স্বর্ণঘোষ এলাকার হিজড়া তানিয়া সিকদার (২২) ধানুকা এলাকায় দীর্ঘদিন যাবত বিল্লাল বেপারীর বাসার পাশে ভাড়া বাসায় থাকেন। ফলে বিল্লাল বেপারীর পরিবারের লোকজনের সাথে সখ্যতা গড়ে উঠে। একে অপরের বাসায় যাতায়াত করতো। বিল্লাল বেপারীর স্ত্রী শিশু সন্তানটিকে মাঝে মধ্যে হিজড়া তানিয়ার কোলে দিতেন। গত শুক্রবার রাতে হিজড়া তানিয়ার কোলে ৬ মাসের শিশু সন্তান মাহমুদ হাসানকে দিয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।

এই সুযোগে বিকেল অনুমান ৫টায় শিশু পাচারকারী হিজড়া তানিয়া শিশু মামহমুদ হাসানকে চুরি করে পালিয়ে যায়। এ ঘটনার পরে তানিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরে এলাকায় হুলুস্থুল পড়ে যায়। আশে পাশের লোকজন এসে পাচারকারী তানিয়াসহ শিশুটিকে খুঁজতে থাকে। তাৎক্ষণিক ভাবে শিশুর পরিবার পালং মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ ঘণ্টা পরে রাত অনুমান ১১টায় নড়িয়া উপজেলার শিরঙ্গল এলাকায় শিশুসহ পাচারকারী তানিয়াকে গ্রেফতার করে।

পাচারকারী তানিয়ার বাড়ি পার্শ্ববর্তী স্বর্ণঘোষ গ্রামে। তানিয়া শিশুটিকে নড়িয়া উপজেলার ভোজেশ্বর এলাকায় নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে শিশুর বাবা বিল্লাল বেপারী বাদী হয়ে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। শিশুটিকে পরিবারের হেফাজতে রাখা হয়েছে।

শিশুর বাবা বিল্লাল বেপারী বলেন, আমার সরলতার সুয়োগ নিয়ে পাচারকারী তানিয়া পাচার করার উদ্দেশ্যে আমার শিশু সন্তানকে চুরি করে পালিয়ে যায়। পুলিশ আমার শিশুটিকে উদ্ধার করেছেন। আমি মামলা করেছি। এ ঘটনার উপযুক্ত শাস্তি চাই।

পালং মডেল থানার ওসি মোঃ আক্তার হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। শিশুটিকে পরিবারের হেফাজতে রাখা হয়েছে। আসামিকে অধিক জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়ে কোর্টে সোপর্দ করা হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা