সারাদেশ

বোয়ালমারিতে খাজনা আদায়ে বাধা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে হাটের খাজনা আদায়ে বাধা। এ ব্যাপারে রোববার (৩০ মে) বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে বোয়ালমারী উপজেলার জালিয়াডাঙ্গা গ্রামের সলেমান মোল্লার ছেলে মো. আকরাম হোসেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মো. আকরাম হোসেন ১৮ মে বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় হাটের দরপত্র দাখিল করে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা পান। ২১ মে তার লোকেরা ওই হাটে খাজনা আদায় করতে গেলে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্লা, মো. মাহিদুল হক, মশিউল আলম বাবু, রন্টু মোল্লা, সোবহান মোল্লাসহ ২০/২৫ জন খাজনা আদায়ে বাধা দেন। ২৮ মে পুনরায় খাজনা আদায় করতে গেলে তাদের গোডাউনে আটকে রেখে ভয় দেখান চেয়ারম্যানের ১০/১২ জন লোক। সুষ্ঠু সমাধান চেয়ে মো. আকবর হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৩০ মে এ ব্যাপারে আবেদন করেছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মোল্লা বলেন, তিনি এসবের কিছুই জানেন না। এ ঘটনার সাথে কোন যোগ নেই বলেও তিনি জানান। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, আমরা উভয় পক্ষকে ডেকেছি এবং দ্রুত সমাধান করার চেষ্টা করছি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা