সারাদেশ

ঝালকাঠিতে শুরু বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠিতে শুরু হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

বুধবার (২ জুন) বেলা ১২ টায় প্রধান অতিথি হিসাবে ঢাকা থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে খেলা উদ্বোধন করেন ১৪ দলের মূখপাত্র ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এম.পি।

ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ইসরাত জাহান সোনালী, কৃষি কর্মকর্তা রিফাত হাসান, বাসন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোবারক হোসেন মল্লিক। উদ্বোধনী ম্যাচে কৃতিপাশা ইউনিয়ন কে ৩-০ গোলে হারিয়েছে গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা