সারাদেশ

ভারত থেকে দেশে ফিরল আরও ২৭ জন

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে আরও ২৭ জন বাংলাদেশি। বুধবার (১৬ জুন) চেকপোস্টে প্রবেশ করলে তাদের প্রত্যেকের করোনা পরীক্ষা শেষে ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম বলেন, দেশে ফেরা ২৭ জনের অ্যান্টিজেন পরীক্ষা শেষে তাদের বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় চুয়াডাঙ্গার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে নেয়া হয়। সেখানে তারা নিজ খরচে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভিন বলেন, এ পর্যন্ত দর্শনা চেকপোস্ট দিয়ে ৮৭৮ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ১৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা