সারাদেশ

সাতক্ষীরায় মৃত্যুর নতুন রেকর্ড

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সীমান্ত জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুন) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ ও করোনা নিয়ে এসব রোগী মারা যান।

সরকারি তথ্য মতে, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ২৬৬ জন, আর করোনায় মারা গেছে ৫৬ জন। বর্তমানে ৭ শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে।

আর পিসিআর ল্যাবের টেস্টের পরিসংখ্যান মতে, করোনা সংক্রমণের হার ৬১ শতাংশে দাঁড়িয়েছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা-৩ আসনের এমপি ডা. রুহুল হক বলেন, ইন্ডিয়ান ডেল্টা ভ্যারিয়েন্ট অত্যন্ত শক্তিশালীভাবে দ্রুত সময়ে ছড়িয়ে যাচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে চললে আর মাক্স পরে ৯০-৯৫ ভাগ ভাইরাস প্রতিরোধ করা সম্ভব।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা