সারাদেশ

 তিন পৌর এলাকায় বিধি-নিষেধ

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সোমবার (২১জুন) সকাল ৬টা থেকে শুরু হয়েছে ফরিদপুরের তিন পৌর শহরে কঠোর বিধি-নিষেধ।

ফরিদপুর সদর, বোয়ালমারী, ভাঙ্গা পৌর শহর এলাকায় সাত দিনের এই বিধি-নিষেধ জারি করে জেলা প্রশাসন।

সকাল থেকেই দেখা যায়, ফরিদপুর পৌর শহরের প্রত্যেকটি প্রবেশ দ্বারে বসানো হয়েছে পুলিশের নজরদারি। কোন যানবাহনকে শহরের ভেতরে প্রবেশ করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের পিসিআর ল্যাবে ২৬৩টি নমুনা পরীক্ষার মধ্যে ১০১টি করোনা পজিটিভ হয়েছে, আর মারা গেছেন আরও দুই ব্যক্তি। মারা যাওয়ারা ব্যক্তিরা হলেন, আকমল বিশ্বাস (৭৮) এবং দেলোয়ার হোসেন (৬০)। এই নিয়ে জেলায় মৃত্যের সংখ্যা দাঁড়ালো ২০১ জনে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা