সারাদেশ

মুন্সিগঞ্জে অবৈধ চাই জাল জব্দ 

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ার শিমুলিয়াঘাট এলাকা হতে এক মিনি ট্রাক ভর্তি নিষিদ্ধ চাই জাল বা চায়না চাইসহ এক ব্যাক্তিকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২১ জুন) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চত করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ডের লে: কমান্ডার আমিরুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পদ্মা সেতু কম্পোজিট ষ্টেশন মাওয়া কর্তৃক মাওয়ার শিমুলিয়া ঘাটে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক থেকে ২৯ বক্র (২৫২ পিছ) চাই জালসহ ১ জনকে আটক করা হয়।

এ সমস্ত চাই জালের মূল্য অনুমানিক ৯ লক্ষ টাকা বলে জানায় কোস্টগার্ড। পরে লৌহজং উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ব্যক্তিকে ৪ হাজার টাকা জরিমানা করেন এবং চাই জালগুলো পুড়িয়ে ধ্বংস করেন।

কোস্টগার্ডের গোয়েন্দা শাখার মো. হৃদয়ান জানান, চাই জালগুলো মিনি ট্রাকে ভরে পদ্মা নদীতে মাছ ধরার জন্য আনা হয়েছিলো। গোপন সংবাদের ভিত্তিতে জব্দ করা হয় ৷ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট

নোয়াখালীর সদর উপজেলায় সেনাবাহিনীর পরিচয় দিয়ে এক আবুধাবি প্রবাসীর বাড়িতে দুর্ধ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা