সারাদেশ

করোনা শনাক্ত ১২১ জন, মৃত্যু ৭

নিজস্ব প্রতিবেদক : যশোরে গত ২৪ ঘণ্টায় ৩৪৩টি নমুনা পরীক্ষায় ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্তে দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।

তিনি জানান, জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৮৮জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫৩ জন।

সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ এলাকাভিত্তিক থেকে জেলাজুড়ে সম্প্রসারণ করা হয়েছে। যা কার্যকর করতে এবার আরও কঠোর হবে প্রশাসন। ওষুধের দোকান ছাড়া নিত্যপণ্যের দোকান খোলা থাকবে দুপুর ১২টা পর্যন্ত। এছাড়া পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে।

করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় চলমান বিধিনিষেধ বাড়ানো হয়েছে আরও সাতদিন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা