সারাদেশ

কাপ্তাইয়ে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাই উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (২৩ জুন) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আ. লীগের উদ্যোগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল এর আয়োজন করা হয়।

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক, শ্রমবিষয়ক সম্পাদক মো. হানিফ বাবুল, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দীপ্তিময় তালুকদার, সহ-সভাপতি প্রকৌশলী মো. আব্দুল লতিফ, বির্দশন বড়ুয়া, সহ-সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুলসহ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে উপজেলা পরিষদ সম্প্রসারণ ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও একমিনিট নীরবতা পালন করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা