সারাদেশ

কুমিল্লায় ১৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার চান্দিনায় ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারা হলেন, দিনাজপুর সদর উপজেলার আহাম্মদ আলী ছেলে মো. নাহিদ হাসান নাসিম (১৯), আবদুস সাত্তার ছেলে মো. মানিক হাসান (১৮), আবুল কাশেমের ছেলে মোস্তাকিম (১৯) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম চান্দলা গ্রামের হারুন মিয়া ছেলে মো. লিটন (৪৪)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, বৃহস্পতিবার (২৪ জুন) গোপন সাংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পৌর রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশী করে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। শুক্রবার (২৫ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর দুপুরে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা