সারাদেশ

এক ট্রাক গাঁজাসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার ১৫ লাখ ৩০ হাজার টাকা মূল্যের এক ট্রাক গাঁজা জব্দ করেছে র‍্যাব। এ সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শুক্রবার (২৫ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২৬ জুন) সকালে তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

র‍্যাব-১১ কুমিল্লা সিপিসি ২ এর কোম্পানি অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুবর্ণপুর গ্রামের মাইন উদ্দীনের ছেলে মো. ওমর ফারুক (২৬), একই উপজেলার জয়নগর গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে মো. অবদুল হাদি (৩৭) ও গাজীপুরের টংগীর আরিছপুর গ্রামের আবদুল মজিদের ছেলে মো. আবদুর রহিম (২৪) ।

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিতকরে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ১০২ কেজি গাঁজা জব্দ করা হয়। ‘র‍্যাবের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা