সারাদেশ

প্রশাসনের মোবাইল কোট পরিচালনা

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি: করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাতে নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে উপজেলা পুলিশ প্রশাসন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ জুন) সকাল ১১ঘটিকায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে উপজেলা সদরে মোবাইল কোট পরিচালনা করেন, এসময় পথচারীদের মুখে মাস্ক না থাকা ও অযথা ঘুরাফেরা করার কারণে জরিমানা আদায় করতে দেখা গেছে। উপজেলা প্রশাসন পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে কঠোর ভাবে টহলে দেখা গেছে।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার, ঔষধের দোকান, রিকসা এবং গণমাধ্যমকর্মী ছাড়া দোকানপাঠ সবগুলো বন্ধ করতে বলা হয়েছে । লকডাউনে সবাইকে দোকানপাঠ, সিএনজি,আঞ্চলিক এবং দূরপাল্লার সকল ধরনের যানবাহন বন্ধ রাখাসহ ঘরের বাহিরে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়। একান্তই যারা প্রয়োজনে ঘরের বাইরে বের হবেন তাদেরকে অবশ্যেই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক বাধ্যতামূলক ব্যবহারের নির্দেশনা দেয়া হয়।

এদিকে জানা যায় বাঘাইছড়ি উপজেলাতে আজ নতুন করে ৫ জনসহ মোট ২৬ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা