সারাদেশ

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও  ত্রাণ সহায়তা  

নিজস্ব প্রতিনিধি,গোপালগঞ্জ: টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং ত্রাণ সহায়তা প্রদান করেছেন।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে ৮৮ পদাতিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। এ ক্যাম্পে ৫জন সামরিক ও বেসামরিক ডাক্তার টুঙ্গিপাড়া উপজেলার ২৫০জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি ঔষধ বিতরণ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে দেড়শ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ৫৫ পদাতিক ডিভিশন ও ৮৮ পদাতিক ব্রিগেড যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে।

এ সময় ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে: কর্নেল আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. খায়রুল আলম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম উপস্থিত ছিলেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

কতদিন পরপর চুল পরিষ্কার করবেন?

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে চুল পরিষ্কার রাখা জরুরি। তবে কত দিন পরপর চুল...

মাইকে ‘চোর’ ঘোষণা, গণপিটুনিতে নিহত ২

রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণ...

কেন হামলার শিকার হলেন, জানেন না টাইগার শ্রফ

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে মুম্বাইয়ে গুলিবর্ষণের ঘটনার রেশ কাটেনি...

ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা