সারাদেশ

১৯ জেলায় করোনায় মৃত্যু ১৮৮

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের তাণ্ডবে দেশের গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতায় উচ্চঝুঁকিতে রাজশাহী, খুলনা, কুষ্টিয়া, টাঙ্গাইল ও সাতক্ষীরা জেলা। এখন পর্যন্ত দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড়শ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৭ জুলাই) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ১৯ জেলায় ১৮৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

সান নিউজকের ব্যুরো ও প্রতিনিধিদের খবরে বিস্তারিত:

খুলনা: খুলনার ৪টি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২২ জন।

যশোর: গকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোরে ২২ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া: কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ১৭ জনের মৃত্যু। এদের মধ্যে ১০ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৭ জন উপর্সগ নিয়ে মারা গেছেন। অন্যদিকে ৭৩৪ নমুনা পরীক্ষায় ২৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩১.২২ শতাংশ। এছাড়া করোনা পজিটিভ হয়ে ২০২ জন এবং উপর্সগ নিয়ে ৮৭ জন হাসপাতালে ভর্তি আছেন।

মাগুরা: মাগুরায় করোনায় আক্রান্ত গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা করোনা হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯ জন।

সাতক্ষীরা: সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ৩৯৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে একই সময়ে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় আক্রান্তের হার দাঁড়াল ২০.৭ শতাংশ।

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জে: কি‌শোরগ‌ঞ্জে ক‌রোনা উপসর্গ নি‌য়ে ৭ জ‌নের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে মহানগরীতে দুজন ও উপজেলায় ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৪ জনে।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।

বগুড়া: বগুড়া করোনা হাসপাতালে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

কুড়িগ্রাম: কুড়িগ্রামে চিলমারী উপজেলা হাসপাতালে করোনায় আক্রান্ত ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এছাড়া ১৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৪২ জন পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার ২৮ দশমিক ১৯ ভাগ। জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেট ওয়ার্ডে ভর্তি আছেন ২৯ জন।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় একজনের মৃত্যু হয়েছে।

নওগাঁ: নওগাঁ জেলায় ক‌রোনায় আক্রান্ত হয়ে ২ জ‌নের মুত‌্যু হয়েছে।

ফরিদপুর: ফরিদপুরে করোনা হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়ে ৮ জন এবং উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। এছাড়া ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩০৫জন।

টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬৪৬টি নমুনা পরীক্ষা করে ২৫৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯.৩১ শতাংশ।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২২৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া একই সময়ে ৫৪৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২০৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার বর্তমানে ৩৭ দশমিক ১৮ শতাংশ।

সিলেট: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে রেকর্ড ৩৮৯ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৪০.১৪ শতাংশ।

বরিশাল: শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়াডে নানা উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছে। একই সময়ে জেলায় নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২১ জন। শনাক্তের হার ৫১ দশমিক ৮৫।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা