সারাদেশ

দেশে এল আরও ১১২২ টন পাথর

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: ব্রডগেজ রেলপথে ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে নীলফামারীর চিলাহাটিতে আরও ১৯ ওয়াগন পাথর এসেছে। প্রতিটি ওয়াগনে গড়ে ৫৯ মেট্রিক টন করে মোট এক হাজার ১২২ মেট্রিক টন পাথর রয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে চিলাহাটি স্টেশনে এসে পৌঁছায় পাথরের ওয়াগনগুলো। চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় পাথর এসেছে। ওই পাথরগুলো সৈয়দপুরে যাবে।

এর আগে সর্বপ্রথম গত ১ আগস্ট ভারত থেকে ৪০টি ওয়াগনে দুই হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন পাথর নিয়ে চিলাহাটি আসে একটি পণ্যবাহী ট্রেন। সেটি যশোরের নওয়াপাড়ায় পাঠানো হয়।

আগামী ৭ আগস্ট ভারত থেকে আরও ৪০ ওয়াগন পাথর আসার কথা রয়েছে। এরপর এই রুট দিয়ে চাল, গম ও ভুট্টাও আমদানি করা হবে বলেও জানান চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল হক।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা