সারাদেশ

করোনায় আক্রান্ত বিসিবি পরিচালক শফিউল আলম

নিজস্ব প্রতিনিধি

বিসিবি পরিচালক ও বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২২ মে) রাতে শফিউলের করোনা শনাক্তের খবর জানা যায়। এর আগে করোনার উপসর্গ থাকায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হয়।

তিনি জানান, 'বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা থাকায়, দলীয় ত্রাণ বিতরণে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। এরিমধ্যে এক সপ্তাহ আগে জ্বর দেখা দিলে ডাক্তারের পরামর্শ মেনে চলেছি।' তবে রিপোর্ট পজেটিভ আসলেও তার এখন কোন লক্ষণ নেই বলে জানান তিনি।

করোনা পজেটিভ হলেও কোন অসুস্থতা না থাকায় স্বাস্থ্যবিধি মেনে সিলেটে নিজের পরিবারের সঙ্গেই আছেন শফিউল। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার আশিকুর রহমান ও প্রিমিয়ার লিগ খেলা সাবেক ক্রিকেটার সজীব দাস করোনায় আক্রান্ত হন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা