সারাদেশ

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ২৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: বরিশাল নগরীর কাঠপট্টি এলাকায় মেয়াদোত্তীর্ণ ও চিকিৎসকদের বিতরণ করা নমুনা ওষুধ (স্যাম্পল) বিক্রির অভিযোগে ছয় ফার্মেসি মালিককে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান রাব্বির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযানকালে কাঠপট্টি এলাকায় ওষুধ বিক্রয় প্রতিষ্ঠান সিকদার অ্যান্ড কোং নামক প্রতিষ্ঠান মালিককে ৫ হাজার টাকা, বিএমএল ড্রাগ হাউস মালিককে ৫ হাজার টাকা, মাহিয়ান সার্জিকাল মালিককে ২ হাজার টাকা, মুর্শেদ মেডিসিন কর্নার মালিককে ৫ হাজার টাকা, বরিশাল মেডিসিন মার্ট মালিককে ৫ হাজার টাকা এং রাজ্জাক মেডিকেল হল মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান রাব্বি জানান, অভিযানকালে জব্দ করা ওষুধ ধ্বংস করে দেয়া হয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা