ছবি: সংগৃহীত
সারাদেশ

কুকুরের কামড়ে আহত ২৫

নিজস্ব প্রতিনিধি, যশোর: গত তিনদিনে যশোরের কেশবপুর ও মণিরামপুরে কুকুরের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম আরাফাত হোসেন।

আহতরা হলেন- মণিরামপুর উপজেলার রসুলপুর গ্রামের আব্দুস সামাদ (৬০), সুফিয়া (৪০), হাবিবুর (৩৫) এবং কেশবপুর উপজেলার কড়িয়ালি গ্রামের আয়েব আলি (৩৫), বেগমপুর গ্রামের আলামিন (৮), মোজাহিদ (৫), ইসরাফিল (১১), কমলাপুর গ্রামের জেবুন্নেছা (৫০) ও পাঁজিয়া গ্রামের আবু মুসা (৩)। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত কুকুরের কামড়ে কেশবপুর ও মণিরামপুর উপজেলার পাঁচ গ্রামের ২৫ জন আহত হন। তাদেরকে কেশবপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসার পর টিকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। এদের মধ্যে ১৩ জন শিশুও রয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম আরাফাত হোসেন জানান, আদালতের নিষেধাজ্ঞা থাকায় কুকুর নিধন অভিযান পরিচালনা করা যাচ্ছে না। তাবে হাসপাতালে পর্যাপ্ত জলাতঙ্ক রোগের টিকা মজুদ রয়েছে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা